
শাহরুখের জন্মদিন ঘিরে মান্নাতে কী চলছে?
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ২০:২

আইসিইউতে ‘রোকযানা’ খ্যাত সাহেদ। ছবি: সংগৃহীত
একসময়ের আলোচিত ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভোগা এই শিল্পীর সম্প্রতি স্ট্রোক হয়েছে। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত হওয়ায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শিল্পীর বন্ধু ও কুল এক্সপোজারের প্রধান এরশাদুল হক এসব তথ্য জানিয়েছেন।
এরশাদুল হক জানান, গত চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে সাহেদকে। গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করেন তিনি। এরপর থেকে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না এই শিল্পী। ফিসফিস করে কথা বলা ও ইশারার মাধ্যমে মনের ভাব প্রকাশের চেষ্টা করছেন।
এর মধ্যেই পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩১ অক্টোবর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয় তাকে। পরে রাজধানীর আরেকটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
এরশাদুল হক আরও জানান, সর্বশেষ ডায়ালাইসিসের পরও সাহেদের বেশ কিছু শারীরিক জটিলতা রয়ে গেছে। তার ডান হাত ও পা ফুলে গেছে। ডায়ালাইসিসের জন্য ব্যবহৃত ফিস্টুলায় রক্ত জমাট বাঁধায় বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
শারীরিক অসুস্থতার কারণে থমকে গেছে সাহেদের দীর্ঘদিনের একটি সংগীত আয়োজনও। গত ১১ বছরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সংরক্ষণের জন্য চারটি করে সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের পরিকল্পনা ছিল।
এ উপলক্ষে আগামী ৬ নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। তবে শিল্পীর অসুস্থতার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন এরশাদুল হক।
শেখ সাহেদ আলী ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করছেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত এই শিল্পী। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।