
বছর শেষে বড় চমক, বক্স অফিসে ঝড় তুলবে বলিউডের যেসব সিনেমা
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৮:১

চিত্রনায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ। ছবি: সংগৃহীত
চিত্রনায়ক শরীফুল রাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ এনে তাকে আইনজীবীর মাধ্যমে উকিল নোটিশ পাঠিয়েছেন ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক ও রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী মিসেস শাহরিন আক্তার।
নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে হবে শরীফুল রাজকে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন প্রযোজক।
প্রযোজকের অভিযোগ, সিনেমাটিকে ঘিরে সম্পাদিত চুক্তির শর্ত ভঙ্গের পাশাপাশি এক্সক্লুসিভিটি চুক্তিও লঙ্ঘন করা হয়েছে। এর ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। এসব অভিযোগের ভিত্তিতেই আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
এদিকে, এ ঘটনায় চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।