
আমাকে কি নেশাখোরের মতো লাগে? কেন বললেন আনুশেহ আনাদিল
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৭

অভিনেতা সমু চৌধুরী। ছবি: সংগৃহীত
টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রের একসময়ের পরিচিত মুখ অভিনেতা সমু চৌধুরী। অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করা এই শিল্পী এখন শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে কঠিন সময় পার করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসংলগ্ন আচরণের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করছেন সহকর্মী ও অনুরাগীরা। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ।
সমু চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সংগঠনটি। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, পরিবারের সম্মতি পাওয়ার পরই চিকিৎসার ব্যবস্থা করার প্রক্রিয়া শুরু হয়েছে। চিকিৎসার সব খরচ বহন করবে সংগঠনটি।
সম্প্রতি সংবাদমাধ্যমে সমু চৌধুরীর মা জয়নব চৌধুরী জানান, কয়েক বছর ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন তার ছেলে। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না তাদের পক্ষে।
পরিবারের এই অসহায়ত্বের খবর সামনে আসার পর অভিনেতার চিকিৎসা নিয়ে নতুন করে উদ্যোগী হয় অভিনয়শিল্পী সংঘ।
রাশেদ মামুন অপু বলেন, ‘সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। তার পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলাম। আজ (গতকাল) সমু চৌধুরীর পরিবারের অনুমতি পেয়েছি। ইতিমধ্যে প্রসেসিং শুরু হয়েছে। তার পুরো চিকিৎসা আমাদের তত্ত্বাবধানে হবে। সমস্ত খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে।’
সমু চৌধুরীর অসুস্থতার বিষয়টি দীর্ঘদিন ধরেই পর্যবেক্ষণ করছে অভিনয়শিল্পী সংঘ। প্রায় তিন বছর আগে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিল্পীর পাশে দাঁড়াতে উদ্যোগ নেয় সংগঠনটি।
রাশেদ মামুন অপু জানান, গফরগাঁওয়ে সমু চৌধুরীকে অসংলগ্ন অবস্থায় পাওয়া গেলে তাকে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেছিল অভিনয়শিল্পী সংঘ।
সে সময়ও তার চিকিৎসার উদ্যোগ নিতে চেয়েছিলেন তারা। তবে পরিবারের সম্মতি না থাকায় তখন চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়নি।