
স্পেনে ট্রেন দুর্ঘটনা: স্থগিত কোপা দেল রে'র ম্যাচ
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ২০:৩৬

এক দিনে দুই জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। ছবি: বাফুফে
ফিফা অ-১৫ ফুটবল বিশ্বকাপ ও ফেস্টিভালে দারুণ দিন কাটিয়েছে বাংলাদেশ। আজারবাইজানে একই দিনে সিশেলস ও সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। দুটি ম্যাচেই নির্ধারিত সময়ে সমতা থাকায় জয়ী নির্ধারণ হয়েছে টাইব্রেকারে।
দিনের প্রথম ম্যাচে সকালে সিশেলসের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের শেষ পাঁচ মিনিট আগে গোল করে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে সমতায় ফেরে সিশেলস। এরপর টাইব্রেকারে স্নায়ুর লড়াইয়ে এগিয়ে থাকে বাংলাদেশ। চারটি শট জালে পাঠায় তারা, সিশেলস গোল করে দুটি। বাংলাদেশের গোলরক্ষক শ্রীনাথ হালদার দুটি শট ঠেকিয়ে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সিশেলসকে হারানোর পর বাংলাদেশের প্রতিপক্ষ হয় সিঙ্গাপুর। বিকেলের সেই ম্যাচেও নির্ধারিত সময় শেষে স্কোরলাইন ছিল ১-১। এরপর টাইব্রেকারে ৪-৩ গোলে সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ।
ফিফা প্রথমবারের মতো অ-১৫ পর্যায়ে এই বৈশ্বিক ফুটবল উৎসব আয়োজন করছে। এতে ১৮৯টি দেশের দল ৩২টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। বাংলাদেশের অবস্থান ছিল ‘সি’ গ্রুপে। ছয় দলের গ্রুপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। সেই অবস্থানের ভিত্তিতে এখন অন্য গ্রুপের পঞ্চম হওয়া দলগুলোর সঙ্গে নকআউট পর্বে খেলছে তারা।
