
উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষা
চবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৪

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটেও সচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটেও সচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। চলছে নিয়মিত ক্লাস-পরীক্ষাও।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় নির্দিষ্ট স্থান থেকে ছেড়ে গেছে বিশ্ববিদ্যালের বাস ও শাটল ট্রেন।
এদিকে, ধর্মঘট সফল করতে বিশ্ববিদ্যালয়ের বাস ও শাটল ট্রেন চলতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ছাত্রলীগের চবি শাখার সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ার। সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফোনালাপে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুল হোসেনের কাছে ক্লাস ও পরীক্ষা স্থগিতের দাবিও জানান তিনি।
তবে মঙ্গলবার (১০ নভেম্বর) ক্যাম্পাসে ধর্মঘটের প্রভাব দেখা যায়নি। শাটল ট্রেন চলেছে স্বাভাবিকভাবে। ক্যাম্পাসের সড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। অন্য দিনের মতোই শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছেন। নিয়মিত ক্লাসের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানও হয়েছে।
প্রকাশিত ফোনালাপের বিবরণ অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্রলীগের ডাকা মঙ্গলবারের ধর্মঘটের কথা তুলে ধরে ক্লাস ও পরীক্ষা স্থগিতের দাবি জানান আবরার। জবাবে প্রক্টর বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশাসন। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি পদক্ষেপ নেবেন।
এদিকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে চবি শাখা ছাত্রদল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড়, এ এফ রহমান হল ও আলাওল হল ঘুরে ২ নম্বর গেটে গিয়ে শেষ হয়।
প্রাসঙ্গিক: