
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৩:২০

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হক। ছবি: সংগৃহীত
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রের স্বাক্ষর নেয়ার মামলায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হলো।
বুধবার (৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে নগরীর বহরামপুর এলাকার নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন: রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আলী আকবর হোসেন ও রাজশাহী মহানগর জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল।
আলী আকবর নগরীর বহরমপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে। আর দুলাল নগরীর বহরমপুর এলাকার আলিমুদ্দিন শেখের ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রাতে ওই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে ঘটনাস্থলে তাদের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।
এর আগে গত মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর আপামর ছাত্র জনতা ব্যানারে ৫০-৬০ জন ব্যক্তি বিক্ষোভ মিছিল নিয়ে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় প্রবেশ করে। এ সময় তারা আগে থেকে লিখে নিয়ে যাওয়া পদত্যাগপত্রে উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে স্বাক্ষর করতে বাধ্য করে। এরপর উপাচার্যকে তার কার্যালয় থেকে বের করে দেয়া হয়।
একই কায়দায় উপাচার্যের ব্যক্তিগত সচিব নাজমুল হাসানকেও পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়।
এ দিকে, এ ঘটনায় ওইদিন রাতেই নগরীর রাজপাড়া থানায় একটি মামলা হয়। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
এ ছাড়া মব সৃষ্টি করে উপাচার্যকে পদত্যাগ করানোর চেষ্টার অভিযোগে জড়িতদের গ্রেফতারের দাবিতে বুধবার মানববন্ধন করেছেন মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।