
গাজা গণহত্যায় ইসরাইলকে মার্কিন ‘সহযোগিতার’ সমালোচনা মামদানির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচলের জন্য ওমান ও ইরান কয়েকটি নিরাপদ ট্রানজিট রুট নিয়ে একমত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, এ বিষয়ে দুই দেশ একটি প্রস্তাব তৈরি করেছে, যা আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করা হবে।
বাঘাইয়ের বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ওমান ও ইরানের মধ্যে সমন্বয় হয়েছে। প্রস্তাবটি আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরার মাধ্যমে প্রণালিতে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ চলাচলের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেন, হরমুজ প্রণালি ইরানের ‘বৈধ’ দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
একই সঙ্গে প্রণালিতে বিস্ফোরণ ঘটিয়ে তৈরি করা কয়েকটি কথিত অবৈধ নৌপথও শিগগির বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
নাকদি আরও বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের সশস্ত্র বাহিনীর ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। ইরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে।
তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকার মধ্যেও কিছু ব্যক্তি ছোট নৌযান ব্যবহার করে তেল পাচার করে বড় ট্যাংকারে স্থানান্তর করছে। তবে এভাবে পরিবহন করা তেলের পরিমাণ খুবই সামান্য। ফলে এটিকে প্রণালি উন্মুক্ত থাকার প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না।
নাকদি আরও বলেন, কিছু লঙ্ঘনকারী প্রণালির বিদ্যমান পাথুরে অংশ বিস্ফোরণ ঘটিয়ে ক্ষতিগ্রস্ত করে কয়েকটি বিকল্প পথ তৈরি করেছে। এসব পথ ব্যবহার করে ছোট নৌযান থেকে বড় ট্যাংকারে তেল স্থানান্তর করা হচ্ছে। শিগগিরই ওই পথগুলোও বন্ধ করে দেওয়া হবে।