
উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও ২ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। সেইসঙ্গে দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকায়ও ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান অর্জন করেছে।
বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ যৌথভাবে এ তালিকা প্রকাশ করে।
শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান পাওয়া ২২ জন শিক্ষক ও গবেষক হলেন— মো. রাকিবুল হক (৪৬১০৪), আবদুস সালাম (৫৩৫০৩), মো. মাহবুবুর রহমান (৫৬২৫৫), তসলিম উর রশিদ (৬৭০৪৯), মুহাম্মদ ইব্রাহিম শাহ (৬৭২৮০), এম. রেজাউল ইসলাম (৮৪৪৮০), সুবর্ণ বড়ুয়া (৯৪২০৭), নেপাল চন্দ্র রায় (১০১৭৪৬), মো. কাওসার আহমেদ (১১২৫৩১), সৈকত মিত্র (১২৪২৯০), এম এ বি এইচ সুসান (১৪৭১২১), মোহাম্মদ মঈনুল ইসলাম (১৫৬৬৭০), মোহাম্মদ মিজানুর রহমান (১৫৮৯০৮), শেখ মো. মাহমুদুল ইসলাম (১৯৮৭০১), মো. আবদুস সালাম (২০৬৯১৮), খন্দকার সামাহের সালেম (২৫২৬৯৫), মোহাম্মদ ফেরদৌস (২৭০৫২৩), মোহাম্মদ আব্দুল মতিন (৩০৭১৩১), মো. আব্দুর রাজ্জাক (৩৫০৬৯১), এ এস এম মাকসুদ কামাল (৩৫৩২৯৯), মো. আবদুর রশীদ (৩৯২৫৩৬) এবং অর্ক জ্যোতি চক্রবর্তী (৭৪৩৮৩৪)।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের উচ্চশিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান নয়, গবেষণা ও জ্ঞান সৃষ্টির ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের শিক্ষক-গবেষকরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মানসম্মত গবেষণা পরিচালনা করছেন এবং তাদের গবেষণা আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি পাচ্ছে। বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় তাদের অন্তর্ভুক্তি একটি উজ্জ্বল দৃষ্টান্ত।’
উপাচার্য আরও বলেন, ‘গবেষণার পরিধি ও মান আরও বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় এরইমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আমরা গবেষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং তরুণ গবেষকদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও বেশি সংখ্যক গবেষক যেন আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ গবেষণায় অবদান রাখতে পারেন, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’
এদিকে, একই গবেষণাভিত্তিক মূল্যায়নের আওতায় বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্থান পেয়েছে।
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন সূচক বিবেচনায় নেয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার মান ও প্রভাবের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে এ তালিকা বিবেচিত হয়।