
স্বর্গ থেকেও ম্যারাডোনা সাহায্য করেছেন, মেসির আবেগঘন বার্তা
খেলা ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৪:২০

রামন ভেগা। ছবি: এক্স
অবশেষে ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে এলেন একজন প্রার্থী। আগামী বছরের নির্বাচনে বর্তমান সভাপতিকে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন তারই স্বদেশি ও টটেনহ্যাম হটস্পারের সাবেক ডিফেন্ডার রামন ভেগা।
৫৫ বছর বয়সি ভেগা সুইজারল্যান্ডে জন্ম ও বেড়ে উঠেছেন। গ্রাসহপার দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা এই সাবেক সেন্টারব্যাক পরে কাইয়ারি হয়ে ১৯৯৭ সালে টটেনহ্যামে যোগ দেন। ১৯৯৮-৯৯ মৌসুমে টটেনহ্যামের হয়ে লিগ কাপ জেতেন তিনি। সেল্টিকের হয়ে জেতেন স্কটিশ ট্রেবলও। সুইজারল্যান্ডের হয়ে খেলেছেন ২৩ ম্যাচ।
এর আগেও ২০১৫, ২০১৯ ও ২০২২ সালে ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন ভেগা। তবে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেননি। এবার আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করলেন তিনি।
ভেগা জানিয়েছেন, ফুটবলকে আবার সবার খেলা হিসেবে প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য। তার অভিযোগ, বর্তমান নেতৃত্বের কারণে ফিফার বিশ্বাসযোগ্যতা ও বিশ্ব ফুটবল পরিবারের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, ইনফান্তিনোকে সমর্থন না দেয়ার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ডসহ কয়েকটি ইউরোপীয় ফুটবল সংস্থা। উয়েফাও নভেম্বরের মধ্যে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।