
জাতীয় বিশ্ববিদ্যালয়গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল
চবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ২১:৫৮

আগামী ২০ থেকে ২৩ জানুয়ারি চার দিনব্যাপী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রতীকী জাতিসংঘ সম্মেলন ‘সিইউমান ২০২৭’। ছবি: সংগৃহীত
সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রতীকী জাতিসংঘ সম্মেলন ‘সিইউমান ২০২৭’।
আগামী ২০ থেকে ২৩ জানুয়ারি চার দিনব্যাপী এ সম্মেলনের একাদশ আসরে মিলিত হবেন তরুণ প্রতিনিধিরা।
সম্মেলন সামনে রেখে সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ‘চিটাগং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস ২০২৭’ আয়োজনের প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে।
দেশি-বিদেশি শিক্ষার্থীরা ডেলিগেট বা প্রতিনিধি ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক হিসেবে এ সম্মেলনে অংশ নেবেন। কূটনৈতিক আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্বব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরার সুযোগ পাবেন তারা।
সম্মেলনের পরিচিতিমূলক বার্তায় বলা হয়েছে, পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতি, নতুন বৈশ্বিক সংকট এবং রাষ্ট্রগুলোর ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরশীলতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক শাসনব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে। সমাজের পরিবর্তিত চাহিদার সঙ্গে এই ব্যবস্থার খাপ খাইয়ে নেয়ার সক্ষমতার ওপর বহুপক্ষীয় সহযোগিতার ভবিষ্যৎ নির্ভর করছে।
এক দশকের বেশি সময় ধরে কূটনীতি, গঠনমূলক সংলাপ ও বুদ্ধিবৃত্তিক চর্চার ধারাবাহিকতায় আয়োজিত হচ্ছে সিইউমান। এবারের সম্মেলনেও বৈশ্বিক সমস্যা নিয়ে প্রচলিত দৃষ্টিভঙ্গি পর্যালোচনা এবং আরও ন্যায্য ভবিষ্যৎ গঠনে তরুণদের চিন্তা ও আলোচনাকে গুরুত্ব দেয়া হচ্ছে।
সম্মেলনে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা cumun27.cumuna.org ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন। সম্মেলন ও নিবন্ধনসংক্রান্ত বিস্তারিত তথ্যও পাওয়া যাবে এই ওয়েবসাইটে।