
তিনদিন ক্লাস হওয়ার পর চুয়েটে আবারও শাটডাউন
মহানগর ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৫:২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি: সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে স্নাতকোত্তর ডিগ্রির পরিবর্তে ‘স্নাতক’ (ডিগ্রি বা অনার্স পাস) ডিগ্রিধারীরাই এসব পদে মনোনীত হতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনে রোববার (১ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত সংশোধিত নির্দেশনার কথা নিশ্চিত করা হয়। এতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ।
প্রজ্ঞাপনে জানানো হয়, গত বছরের ১১ মার্চ জারিকৃত প্রজ্ঞাপনে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ন্যূনতম যোগ্যতা রাখা হয়েছিল স্নাতকোত্তর ডিগ্রি। নতুন সিদ্ধান্তের ফলে ওই শর্ত সংশোধন করে স্নাতক ডিগ্রি নির্ধারণ করা হয়েছে।
তবে একজন ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একাধিক প্রতিষ্ঠানের দায়িত্ব নেয়ার ক্ষেত্রে বিধিনিষেধ বহাল থাকছে। প্রজ্ঞাপন অনুযায়ী, একজন ব্যক্তি একই সঙ্গে সর্বোচ্চ দুটির বেশি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি কিংবা বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হতে পারবেন না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপনটি এরইমধ্যে অধিভুক্ত সব কলেজের গভর্নিং বডি, অধ্যক্ষ ও সংশ্লিষ্টদের অবগতির জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ এবং গ্রুপ ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়েছে।