
রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী ‘বাইক’ মিছিল
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ২:২৭

এই বাসাতেই পাওয়া যায় বৃদ্ধার মরদেহ। ছবি: সময় সংবাদ
চাঁদপুর শহরে বহুতল বাড়ির ফ্ল্যাট থেকে লুৎফুন নাহার (৬৫) এক বৃদ্ধার হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মৃত জয়নাল আবেদীনের স্ত্রী।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে এগারোটায় শহরের জোড় পুকুরপাড় এলাকার নাজিরা কমপ্লেক্স নামে একটি বাড়ির সাততলা ফ্ল্যাট থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ।
নিহত লুৎফুন নেছার মেয়ে নাহিদা খান জানান, তার মা একাই ওই ফ্ল্যাটে থাকতেন। তিনি আরো জানান, তারা পাঁচ বোন আলাদাভাবে শ্বশুর বাড়িতে থাকেন। আর একমাত্র ভাই দেশের বাইরে পরিবার নিয়ে বসবাস করেন। প্রতিদিনের মতো সন্ধ্যায় তিনি তার মাকে মুঠোফোনে কল দেন। এক পর্যায়ে কথাও বলেন। পরে রাতে আবার কল দিলে কোনো সাড়া পাননি। পরে বাড়ির দারোয়ানকে কল দিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, তার মায়ের ফ্ল্যাটের দরজা খোলা এবং ভেতরে বিছানার উপর মায়ের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে আছে। এমন সংবাদ পেয়ে স্বজনদের নিয়ে সেখানে ছুটে যান তিনি।
চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির জানান, বাড়ির দারোয়ান থাকলেও কিভাবে এমন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই সংশ্লিষ্ট বাড়ির দারোয়ানকে জিজ্ঞাসাবাদ চলছে। বাসার স্টিল আলমারি খোলা পাওয়া গেছে। বৃদ্ধার ব্যবহৃত দামি মুঠোফোনও পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে প্রায় দেড় ভরি স্বর্ণ এবং নগদ কিছু টাকা নিয়ে যায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। চলতি মাসের শুরুতে ওই বৃদ্ধা ভাড়া নিয়ে নতুন ফ্ল্যাটে উঠেন।
ডাকাতির উদ্দেশ্য, না কি পূর্ব শত্রুতার জের তা নিয়ে পুলিশের একাধিক দল তদন্ত কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
প্রাসঙ্গিক: