
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৮:৩৬

চাঁদপুরে শ্যালক হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মো. শাহাদাত হোসেন সরদারকে (৫৬) রায় ঘোষণার পর আদালত থেকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সময় সংবাদ
চাঁদপুরের ফরিদগঞ্জে মামলা সংক্রান্ত বিরোধের জেরে আপন শ্যালককে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে চাঁদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামছুন্নাহার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া মো. শাহাদাত হোসেন সরদার (৫৬) উপজেলার মনতলা এলাকার দিগধাইর গ্রামের সরদার বাড়ির প্রয়াত আলী আহম্মদ সরদারের ছেলে। নিহত কামরুল হাসান রতন (৪০) একই গ্রামের মো. আবুল বাসারের ছেলে।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, কামরুলের বোন আঞ্জুমানারা বেগমকে পারিবারিক কলহের জেরে মারধর করে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেন দুলাভাই শাহাদাত। এ ঘটনায় আঞ্জুমানারা নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন। এছাড়া কামরুলের সঙ্গে অসদাচরণের ঘটনায় শাহাদাতের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। এসব বিরোধের জেরে শাহাদাত ক্ষিপ্ত হয়ে কামরুলকে হত্যার পরিকল্পনা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কোহিনুর রশিদ জানান, ২০২২ সালের ২০ এপ্রিল বিকেলে দিগধাইর গ্রামের মনিরের চায়ের দোকানের সামনে কামরুলকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন শাহাদাত। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কামরুলের ছোট ভাই আরমান হোসেন বাদী হয়ে শাহাদাতের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। তদন্ত শেষে ২০২২ সালের ২ নভেম্বর ফরিদগঞ্জ থানার তৎকালীন এসআই বরকত উল্যাহ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য বিচারিক কার্যক্রম শেষ করে শাহাদাত হোসেন সরদারকে মৃত্যুদণ্ডাদেশ দেন। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন সফিকুর রহমান।
প্রাসঙ্গিক: