
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেডিভ ইমনের ২ দিনের রিমান্ড
বাংলাদেশ
প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৪:৩৩

মো. ফয়সাল শেখ। ছবি: সংগৃহীত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক মো. ফয়সাল শেখের (৪৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
ফয়সাল শেখ চাঁদপুর শহরের পুরান বাজার পশ্চিম শ্রীরামদী এলাকার শেখ বাড়ির মৃত মোহাম্মদ শেখের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফয়সালের ভাই শেখ আল মামুন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে পুরান বাজার পশ্চিম শ্রীরামদীর শেখ বাড়ি জামে মসজিদের জানাজা শেষে পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে ফয়সাল শেখকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে ওই রাতেই তাকে শহরের বেসরকারি রেইনবো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
এ দিকে ফয়সাল শেখের মৃত্যুতে চাঁদপুর পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রাসঙ্গিক: