
রাজধানী থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

প্রতীকী ছবি
রাজধানীর জুরাইনে একটি বাসার তালা ভেঙে এক রিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কদমতলী পূর্ব জুরাইন মদিনা মসজিদ রোডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
নিহত জনির ভায়রা ভাই মো. সুজন জানান, জনির (২৯) স্থায়ী বাড়ি দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ। তার বাবা মৃত জাহাঙ্গির।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলআমিন খান জানান, জনি নামের ওই যুবক জুরাইনের ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি অটোরিকশা চালক ছিলেন। তিনি নেশাগ্রস্থও ছিলেন। এক সপ্তাহ আগে তার স্ত্রী, চার বছর বয়সী মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর তার বাবার বাড়ি যান। বুধবার সকাল থেকে জনির ফোন বন্ধ পেয়ে জুরাইনের বাসায় ফিরে আসেন তার স্ত্রী। এসে বাসার রুম তালাবদ্ধ দেখতে পান। তখন জানালার ফাঁক দিয়ে দেখেন, রুমের ভিতর মেঝেতে পড়ে আছেন জনি। এরপর জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান।
এসআই আরও জানান, জুরাইনের বাসার ৫ম তলার একটি রুমের তালা ভেঙে ভিতরে জনির অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। জনির শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রুমের ভেতরে একটি রক্তমাখা কেচি ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে।
এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে মাদক সেবন নিয়ে দ্বন্দ্বের জেরে জনিকে খুন করা হয়েছে। এরপর রুমের বাইরে তালা লাগিয়ে পালিয়ে গেছে হত্যাকারীরা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের ধরার জন্য মাঠে কাজ করছে পুলিশ।
প্রাসঙ্গিক: