
ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি নিয়ে মাঠে বাপেক্স
বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৪:৫৩

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। প্রতীকী ছবি
ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নূর মোহাম্মদ মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকাল ১১টার দিকে মহেশপুরের পোড়াদহ মাঠে জমিজমা নিয়ে নূর মোহাম্মদের সঙ্গে একই এলাকার জসিম (৩৪) নামের এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম তার হাতে থাকা হাসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, সকালে ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে। দূর থেকে স্থানীয়রা বিষয়টি দেখে এগিয়ে গেলে জসিম পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রাসঙ্গিক: