
ডেঙ্গু ও হাম উপসর্গে একদিনে ১৩ মৃত্যু
প্রতিবেদক, বরিশাল
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৩:৭

প্রতীকী ছবি
বরিশালের উজিরপুর উপজেলায় কাওসার হাওলাদার (৩৭) নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাতলায় এই ঘটনা ঘটে। নিহত কাওসার সাতলার আলামদী গ্রামের মোনাসেফ হাওলাদারের ছেলে। তিনি ভাড়ার মোটরসাইকেল চালাতেন।
পুলিশ সূত্রে জানা যায়, কাওসার হাওলাদার, রাশেদ আমিনসহ কয়েকজন যুবদল কর্মী উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকার একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় মাইক্রোবাস নিয়ে একদল সন্ত্রাসী এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় জীবন রক্ষার্থে কাওসার ও রাশেদ আমিন ব্রিজের নিচে পানিতে লাফিয়ে পড়ে পাশের হাবিব হাওলাদারের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে ঘরের দরজা ভেঙে সন্ত্রাসীরা প্রবেশ করে কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।
পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। একই ঘটনায় যুবদল কর্মী ও সাবেক প্রবাসী রাশেদ আমিনও গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে যুবদল কর্মী কাওসারকে হত্যা করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।