
ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি নিয়ে মাঠে বাপেক্স
বাংলাদেশ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২২:২৭

ছবি: এআই জেনারেটেড
চট্টগ্রামের বাঁশখালীতে সাত মাস বয়সি যমজ দুই কন্যাশিশুকে শ্বাসরোধে হত্যার পর তাদের বাবা মো. জাহেদ (৫৫) আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুইছড়ি মওলার পাড়ার বদি আলমের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মারা যাওয়া মো. জাহেদ বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত বদিউল আলমের ছেলে। আর মারা যাওয়া দুই শিশুর নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত।
মো. জাহেদের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার বেলা ১২টার দিকে পরিবারের অন্য সদস্যদের নিয়ে স্থানীয় নাপোড়া ভিলেজার পাড়া মসজিদে নামাজ ও দোয়া করতে যান তিনি। যাওয়ার সময় যমজ দুই মেয়েকে সঙ্গে নিতে চাইলে স্বামী জাহেদ নিষেধ করেন।
আফিয়া বেগম জানান, শিশুরা মসজিদে গেলে পায়খানা-প্রস্রাব করতে পারে। এ কারণে দুই মেয়েকে বাড়িতে রেখে স্ত্রী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যরা মসজিদে যান। বিকেলে বাড়িতে ফিরে তারা ঘরের সব দরজা-জানালা বন্ধ দেখতে পান। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। খবর দেয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ কিংবা মানসিক হতাশা থেকে জাহেদ তার দুই যমজ মেয়েকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন।
ওসি আরও বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাসঙ্গিক: