
ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি নিয়ে মাঠে বাপেক্স
বাংলাদেশ
প্রতিবেদক, গাইবান্ধা
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৩:৪৮

গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুজন চাচাতো ভাই।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার সাদুল্লাপুর-তুলশীঘাট সড়কের বৈরাগীর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো—সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের ছাদেকুল মণ্ডলের ছেলে সামিউল ইসলাম (১৪) এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ মিয়া (৮)। সামিউল স্থানীয় ইদ্রাকপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এবং আব্দুল্লাহ বৈরাগীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে সামিউল তার চাচা রফিকুল ইসলামের মোটরসাইকেল চালিয়ে ছোট ভাই আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে সাদুল্লাপুর থেকে বাড়ি ফিরছিল। পথে বৈরাগীর বাজারের বকসীবাড়ি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় দুজনেরই মৃত্যু হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্বজনেরা শিশু দুটিকে রংপুরে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় দুজনের মৃত্যু হয়েছে।
প্রাসঙ্গিক: