
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেডিভ ইমনের ২ দিনের রিমান্ড
বাংলাদেশ
প্রতিবেদক, যশোর
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২১:১

নিহত বিএনপি নেতা। ছবি: সংগৃহীত
যশোরে শেখ আবু তালেব নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে শফিয়ার রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আটক শফিয়ার রহমান একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
নিহতের স্বজনরা জানান, শেখ আবু তালেবের বাড়িতে নির্মাণকাজ চলছে। দুপুরে তিনি কিছু সরঞ্জাম কিনতে রূপদিয়া বাজারে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে পৌঁছালে একই এলাকার শফিয়ার রহমান ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে গুরুতর জখম করে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, আবু তালেবের সঙ্গে কারো রাজনৈতিক বা ব্যক্তিগত বিরোধ ছিল না। কেন তাকে হত্যা করা হয়েছে তা তারা বুঝতে পারছেন না। এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবুল ইসলাম জানান, হত্যার খবর পেয়েই মুনসেফপুর এলাকায় অভিযান চালিয়ে শফিয়ার রহমানকে আটক করেছে পুলিশ। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাসঙ্গিক: