
ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি নিয়ে মাঠে বাপেক্স
বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৩:২৯

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব অনুষ্ঠানে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
সংরক্ষিত নারী আসনের পরিবর্তে ১০০টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কারণ নারীরা কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই।
এ সময় নারীশিক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, নারীশিক্ষার অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর উদ্যোগে মেয়েদের এসএসসি পর্যন্ত বিনাবেতনে পড়াশোনার সুযোগ তৈরি হয়। এবার মেয়েদের স্নাতক বা বিএ পর্যন্ত বিনাবেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন বলেও জানান স্পিকার।
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয় ছিল এই বিদ্যালয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রতিষ্ঠানটির অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যালয়ের সাবেক ছাত্রী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ
সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারসহ অতিথিরা। এর আগে, সকালে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
প্রাসঙ্গিক: