
বেতন বৃদ্ধির দাবিঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ফাইল ছবি
লংমার্চ না করে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কারের কাজে বিরোধী দলকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসা সেবার লক্ষ্যে ‘মোবাইল ফেবার ক্লিনিক’ এর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধিতা করার জন্যই বিরোধী দল এমন বিরোধী কাজ করছে। জনসেবায় বিরোধী দলকে এগিয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘ময়লা পরিষ্কারের সময় কেন তাদের (বিরোধী দল) দেখা যাচ্ছে না। প্রথম কিছুদিন ফটোসেশনে টুকটাক দেখা গেলেও তাদের এই কাজে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ১ হাজার ৫০০ মানুষ নিয়ে লংমার্চ না করে দেশের কাজে এবং ফ্যাসিবাদের সব জঞ্জাল পরিষ্কারের জন্য বিরোধী দলকে এক হয়ে কাজ করতে হবে।’
ঢাকার সিটি করপোরেশন প্রশাসকরা জনগণকে সংপৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে কাজ করে যাচ্ছে উল্লেখ করে এম এ মুহিত বলেন, ‘মোবাইল ফিভার ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষ জ্বরের জন্য সেবা নিতে পারবেন এবং পরীক্ষাও করতে পারবেন।’
এর মাধ্যমে মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা রোগের চিকিৎসা দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।