
সাজেকে জেএসএস ও ইউপিডিএফের গোলাগুলি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫:৩১

আশেপাশের কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে এলে উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সময় সংবাদ
গাজীপুর কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এসময় অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ ও শ্রমিকরা জানান, আজ দুপুরের পরে কাজে যোগ না দিয়ে ৩০ হাজার টাকা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা বের হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে আশেপাশের কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসে। এতে উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পরেন যানবাহনের যাত্রীরা।