
রাজনৈতিক শূন্যতা পূরণে লংমার্চের মতো অযৌক্তিক কর্মসূচি দিচ্ছে ১১ দলীয় জোট: রিজভী
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ৮:২৭

বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে লংমার্চ পূর্ব সমাবেশে মিলিত হয়েছেন জোটের নেতাকর্মীরা। ছবি: ভিডিও থেকে নেয়া
গণভোটের গণরায় বাস্তবায়ন করাসহ সাত দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শুরু করছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে লংমার্চ পূর্ব সমাবেশে মিলিত হন জোটের নেতাকর্মীরা। সমাবেশ শেষে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শুরু করে জোট।
সমাবেশে বক্তারা বলেন, সংবিধান সংস্কারের অভাবে সংবিধানের যে সংকট তৈরি হয়েছে তার দায়িত্ব সরকারি দলকে নিতে হবে। সাত দফা অনতিবিলম্বে মানা না হলে এক দফা আন্দোলনে যেতে বাধ্য হবে বিরোধী দল।
সাত দফা দাবি
গণভোটের গণরায় বাস্তবায়ন করা, জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার নিশ্চিত করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-তেল-গ্যাস-সার সংকট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বিলোপ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা।