
চকরিয়ায় বাস ও পিকআপের সংঘর্ষে নিহত ২
প্রতিবদেক, বগুড়া
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৯

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদে এক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সময় সংবাদ
বিরোধী দলকে লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি প্রত্যাহার করে সংসদে ফিরে এসে নিজেদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার কমিটিতে বিরোধী দলকে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের কম-বেশি যাই হোক সংসদে মূল্যায়ন রয়েছে। তাই লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি প্রত্যাহার করে সংসদে ফিরে এসে নিজেদের বক্তব্য তুলে ধরতে হবে।’
তিনি আরও বলেন, ‘সংসদে অবাধে কথা বলার সুযোগ রয়েছে। তবে বাকস্বাধীনতার পাশাপাশি বাকশালীনতাও বজায় রাখতে হবে।’
জামায়াতে ইসলামীর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ‘নির্বাচনের আগে বেহেশতের টিকিটের কথা বলে জামায়াত ভোট নিয়েছে। নির্বাচনের আগে পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নেচেছে। কিন্তু নির্বাচনের পর তাদের আর পূজামণ্ডপে দেখা যায়নি।’