
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৮:১৭

হত্যাকাণ্ডের পর নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: সময় সংবাদ
কুমিল্লার মুরাদনগরে ৮ বছর বয়সী মেয়েকে নিজের কাছে রাখা নিয়ে বিরোধের জেরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটে।
শাকসবজি কিনতে বাজারে গিয়ে হামলার শিকার হন তিনি। ঘটনার পর পালিয়ে যান অভিযুক্ত সাবেক স্বামী শরিফ মিয়া (৩৫)।
নিহত সুখিয়া বেগমের বাড়ি পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকায়। তিনি ওই গ্রামের মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত শরিফ মিয়ার বাড়িও একই গ্রামে।
প্রায় ৯ বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে সুখিয়া বেগমের বিয়ে হয়। তাদের সংসারে সুমাইয়া আক্তার নামে ৮ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
নিহত সুখিয়ার স্বজনদের অভিযোগ, তবে শরিফের মাদক সেবন ও পারিবারিক কলহের কারণে তাদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তারা আলাদা হয়ে যান।
স্বজনদের দাবি, বিচ্ছেদের পর থেকে মেয়েকে নিজের কাছে নিতে চাইছিলেন শরিফ। অন্যদিকে, মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন সুখিয়া। মেয়েকে বাবার কাছে দিতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে বিরোধ চলছিল। এ ক্ষোভ থেকেই শরিফ এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
প্রাসঙ্গিক:

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে সুখিয়া বেগম কোম্পানীগঞ্জ বাজারে শাকসবজি কিনতে যান। এ সময় হঠাৎ সেখানে এসে তাকে ছুরিকাঘাত করেন শরিফ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর পালিয়ে যান শরিফ। এ ঘটনায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী মুঠোফোনে জানান, তিনি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি তদন্তাধীন। তথ্য যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।