
বগুড়ায় মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অটোভ্যানে আগুন
বাংলাদেশ
মহানগর ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৯:৪

সম্ভাবনাময় তরুণদের খুঁজে নেবেন ৮ উদ্যোক্তা।
তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা তৈরি, স্বাবলম্বী সমাজ গঠন এবং জাতীয় অর্থনীতিতে গতিশীলতা আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বাস্তবায়ন করছে বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’। এরই অংশ হিসেবে মানিকগঞ্জ জেলার চূড়ান্ত বাছাই কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ৮–১০ নভেম্বর ৩ দিনব্যাপী এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এতে মানিকগঞ্জ জেলার অন্তর্গত সব উপজেলার আবেদনকারী তরুণ উদ্যোক্তাদের মধ্যে থেকে সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে চূড়ান্তভাবে অর্থায়নের জন্য উদ্যোক্তা নির্বাচন করা হবে।
সারা দেশে উপজেলাভিত্তিক উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কার্যক্রম প্রক্রিয়ায় মানিকগঞ্জ জেলাসহ প্রথম পর্যায়ের ৮টি জেলার এই বাছাই পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। নবীন ও সম্ভাবনাময় তরুণদের দিকনির্দেশনা দেয়া, উৎসাহ সৃষ্টি এবং তাদের ব্যবসায়িক উদ্যোগ মূল্যায়ন করতে এই কার্যক্রমে দেশের শীর্ষস্থানীয় ও স্বনামধন্য উদ্যোক্তা, করপোরেট ব্যক্তিত্ব এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
ঢাকা পর্বের উদ্যোক্তা বাছাই কার্যক্রমের মূল্যায়নে অতিথি থাকবেন:
বাংলাদেশ ব্যাংকের এই যুগান্তকারী ‘উদ্যোগ’ কর্মসূচির প্রথম পর্যায়ে ৮টি জেলায় ব্যাপক সাড়া পাওয়ার পর বর্তমানে (১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত) দেশের বাকি ৫৬ জেলাতেও উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদনের প্রক্রিয়া চলমান রয়েছে। তৃণমূলের উদ্যোক্তাদের নীতিগত সহায়তা এবং বিশেষ এ অর্থায়ন নিশ্চিতের মাধ্যমে এই কার্যক্রম দেশে কর্মসংস্থান সৃষ্টি ও সার্বিক অর্থনৈতিক রূপান্তরে এক নতুন অধ্যায় সূচনা করবে বলে আশা প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক।
প্রাসঙ্গিক: