
আইএমএফের নতুন ঋণ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত, আশাবাদী বাংলাদেশ
মো. ইউসুফ আলী, মানিকগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৯:৫৪

সবজি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ছবি: সময় সংবাদ
মানিকগঞ্জের সাটুরিয়া, সদর, সিংগাইর ও হরিরামপুর উপজেলায় বেড়েছে আগাম শীতকালীন সবজির চাষ। মাঠে মাঠে আগাম ফুলকপি, শিম, লাউসহ বিভিন্ন সবজির শেষ মুহূর্তের পরিচর্যা চলছে। সারি সারি মাচায় চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি।
পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কয়েক দিনের মধ্যেই এসব সবজি বাজারজাত করা হবে। আগাম ফলন ভালো হওয়ায় এবার লাভের আশা করছেন কৃষকরা। তাদের মতে, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। আগাম চাষের কারণে বাজারে ভালো দামও পাওয়া যায়।
এক কৃষক বলেন, ‘এবার বাম্পার ফলনের ভালো সম্ভাবনা রয়েছে। কারণ, আবহাওয়া অনুকূলে আছে। আগাম চাষ করলে ভালো দাম পাই। ১০ থেকে ১২ দিন পর ইনশাআল্লাহ এসব ফসল বিক্রি করতে পারব।’
কৃষি বিভাগ জানায়, প্রতিবছর আগাম শীতকালীন সবজি চাষে লাভ হওয়ায় এ আবাদে কৃষকদের আগ্রহ বাড়ছে। আবাদ আরও বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শাহজাহান সিরাজ বলেন, অনুকূল আবহাওয়া, ভালো বীজ, উন্নত পরিচর্যা এবং মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের কার্যক্রমের কারণে এবার কৃষকরা সবজি চাষে আগ্রহী হয়েছেন।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর মানিকগঞ্জে ৩ হাজার ৭৯১ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ১৫০ হেক্টর বেশি।