
সবার সমান সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
প্রতিবেদক, নরসিংদী
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ২২:১৯

মাধবদীর কারখানায় আগুন | ছবি: ফায়ার সার্ভিস
নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে একটি ডাইং কারখানার বয়লার বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দগ্ধ ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে মাধবদী থানা এলাকার বিরামপুর কালীবাড়ি ডাইংয়ে আগুন লাগে।
খবর পেয়ে, মাধবদী ও নরসিংদী সদর ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বয়লারের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।