
শিবচরে মোটরসাইকেল চাপায় উপজেলা বিএনপি নেতা নিহত
প্রতিবেদক, নরসিংদী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২২:৫৭

নরসিংদীতে কিশোর ইজিবাইকচালক হত্যার ঘটনায় পিবিআইয়ের হাতে গ্রেফতার দুই আসামি। ছবি: সময় সংবাদ
নরসিংদীর রায়পুরায় মনির হোসেন (১৬) নামের এক কিশোর ইজিবাইকচালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় ছিনতাই হওয়া ইজিবাইকের চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ও বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নরসিংদীর পলাশ ও কুমিল্লার লালমাই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন নরসিংদীর রায়পুরা থানার বাসিন্দা আসাদ মিয়া ওরফে এরশাদ (৩৮) ও জাহিদুল মিয়া (৩০)।
পিবিআই জানায়, গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) রায়পুরা থানার চরসুবুদ্ধি এলাকার মো. শাহআলম মিয়ার ছেলে মনির হোসেন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে তার বাবা রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের ১০ দিন পর গত ৫ অক্টোবর (সোমবার) রায়পুরা থানার আদিয়াবাদ শিকদারপাড়া (দরগাবাড়ি) সংলগ্ন বিলের কচুরিপানার ভেতর একটি মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ মনির হোসেনের বলে শনাক্ত করেন।
তদন্তে পিবিআই জানতে পারে, আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের ইজিবাইকটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে মনিরের প্যান্টের বেল্ট গলায় পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে। পরে মরদেহ গুম করতে বিলের পানিতে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়।
পিবিআই আরও জানায়, তদন্তে নেমে বুধবার পলাশ থানাধীন ঘোড়াশাল বাগপাড়া বুরুজেরটেক এলাকার বাছেদ মিয়ার বসতবাড়ি থেকে আসাদ মিয়া ওরফে এরশাদকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ইজিবাইকের চারটি ব্যাটারি উদ্ধার করে জব্দ করা হয়। ইজিবাইকটি খুলে বিভিন্ন যন্ত্রাংশ বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়ার কথা স্বীকার করেছে আসামিরা। পরে কুমিল্লার লালমাই বাজার সংলগ্ন আইটি পার্ক এলাকা থেকে অপর আসামি জাহিদুল মিয়াকে গ্রেফতার করা হয়।
পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত ও অবশিষ্ট মালামাল উদ্ধারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।