
রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী ‘বাইক’ মিছিল
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৩:৩৮

প্রতীকী ছবি
গেলো ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে ৬৪টি। গ্রেফতার করা হয়েছে ৫৬৫ জনকে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭১ জন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ দলের অপতৎপরতা বা নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ সদর দফতর। গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের কথাও জানিয়েছে পুলিশ সদর দফতর।
জনমনে আতঙ্ক ছড়াতে বেশ কদিন ধরেই রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর, মহাখালী ও বাড্ডা লিংক রোডে তিনটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ বলছে, এর পেছনে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সম্পৃক্ততা।
এদিকে বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে নরসিংদী-১ আসনের সাবেক সংসদ ও সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করেছে এসআরবি। রাজধানীজুড়ে নাশকতার সঙ্গে তার সম্পৃক্ততা খতিয়ে দেখার কথা জানিয়েছে ডিএমপি।
প্রাসঙ্গিক: