
গাইবান্ধায় মা-ছেলের মরদেহ উদ্ধার
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২২:৫০

যেসব জায়গায় শ্রমিক অসন্তোষ আছে, তার পেছনে পতিত আওয়ামী লীগ কাজ করছে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি সংগৃহীত
শ্রমিক আন্দোলনের পেছনে অসন্তোষ জিইয়ে রাখতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কাজ করছে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ডের সময় এখনো শেষ হয়নি। সরকারসহ সংশ্লিষ্ট সবাই যথেষ্ট আন্তরিক ছিল। তারপরেও যেসব জায়গায় শ্রমিক অসন্তোষ আছে, তার পেছনে পতিত আওয়ামী লীগ কাজ করছে।
আওয়ামী লীগ নাশকতা ও সহিংসতার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাকশন চাইছে উল্লেখ করে তিনি বলেন, টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য থেকে শুরু করে যারা বিএনপির সমর্থক তাদেরকে আক্রমণ করা হচ্ছে। সীমান্তর ওপার থেকে এই বিষয়ে নির্দেশনা দেয়া হচ্ছে। তারা চাইছে আওয়ামী কায়দায় যেন আমরা রাস্তায় আন্দোলনকারীদের ওপর গুলি চালাই।
তবে সরকার গুলিতে একজন নিরীহ ব্যক্তিরও প্রাণ যাক তা চায় না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রয়োজনে ১০ জন অপরাধীর জন্য ধৈর্য ধারণ করবো, তবে একজন নিরীহ লোকেরও যেন গুলিতে প্রাণ না যায়।
তিনি আরও বলেন, আমরা চাইলে আজকেই টুঙ্গিপাড়ায় কঠোর বল প্রয়োগ করতে পারতাম। তবে আমরা তা চাইনি।
তবে আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
থানায় আগুন দেয়ার তথ্য উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, দেশের মানুষ দেখুক আওয়ামী লীগ কী চায়, তারা থানায় আগুন দিচ্ছে। সবাই দেখুক আওয়ামী লীগ কীভাবে টুঙ্গিপাড়া এক্সপ্রেস হয়ে যাচ্ছে। দেশের জনগণকে বলবো আমাদের সঙ্গে থাকুন।
আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ কোনোদিনই আর দেশে ফিরতে পারবে না, রাজনীতি করতে পারবে না।
এ সময় লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপের অনুষ্ঠানে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।