
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা নিহত
বাংলাদেশ
বিপ্লব ইসলাম, গাইবান্ধা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২২:৪৯

আবু বক্কর সিদ্দিক। ছবি: সংগৃহীত
গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের আদর্শপাড়ায় তার ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক দীর্ঘ দিন থেকে পালাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, গাইবান্ধা জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দায়ের হওয়া একটি মামলার ইজাহার নামীয় আসামী হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রাসঙ্গিক: