
মারা গেল রাজধানীর রয়েল হাসপাতালের এনআইসিইউতে পুড়ে যাওয়া শিশুটি
বাংলাদেশ
মহানগর ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২০:১৫

বাংলাদেশ পুলিশ
সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. ইকরামুল আহাদকে সিআইডিতে, যশোরের মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার রাজু আহমেদকে ঢাকার এসবিতে (স্পেশাল ব্রাঞ্চ), এসএআরবি-এর সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।
এ ছাড়া হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে টাঙ্গাইলের পিটিসিতে এবং মো. বদিউল আমীন চৌধুরীকে এপিবিএনে বদলি করা হয়েছে। পাশাপাশি রাজশাহীর চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খালেদ হোসেনকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে।
বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ২২ নভেম্বর থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।