
মারা গেল রাজধানীর রয়েল হাসপাতালের এনআইসিইউতে পুড়ে যাওয়া শিশুটি
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২০:১৫

পুলিশের কাজের জন্য কুকুর বাছাই ও মূল্যায়ন কার্যক্রমে অংশ নিতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব ও দুজন পুলিশসহ চার কর্মকর্তা।
গত মঙ্গলবারের (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শরীফুল ইসলামের সই করা এক আদেশে এ অনুমোদন দেয়া হয়। আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর অথবা সুবিধাজনক নিকটতম সময়ে পাঁচ দিনের এই সফর অনুষ্ঠিত হবে।
সফরকারীরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মির্জা মোহাম্মদ আলী রেজা, ১৩ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের উপ-কমিশনার (ডিসি) মো. শামীম হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের ভেটেরিনারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ইবনে রহমান।
আদেশে বলা হয়েছে, এ সফরের যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না। সফরের যাতায়াত ও ট্রানজিট সময়সহ পুরো সময়কে দায়িত্বকাল (অন ডিউটি) হিসেবে গণ্য করা হবে।
এছাড়া অনুমোদিত সময়ের বেশি বিদেশে অবস্থান করতে পারবেন না কর্মকর্তারা। সফর শেষে দেশে ফেরার ১৫ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে তাদের প্রতিবেদন জমা দিতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।