
খুলনায় বিমানবন্দর নিয়ে এলো সুখবর
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২০:২৫

এনআইসিইউতে পুড়ে যাওয়া নবজাতক বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে দালালদের মাধ্যমে ভাগিয়ে নিয়ে যাওয়ার পর রাজধানীর রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিইউতে পুড়ে যাওয়া নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
গত শনিবার (৭ নভেম্বর) ভোরে ঢামেক হাসপাতালে জন্ম হয় শিশুটির। পরে হাসপাতালের এনআইসিইউতে জায়গা না পাওয়ায় দালালের মাধ্যমে শিশুটিকে বেসরকারি রয়েল কেয়ার অ্যান্ড সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেই হাসপাতালের এনআইসিইউতেই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে শিশুটি দগ্ধ হয়।
ওই সময় সন্তানের পরিণতির প্রতিবাদ করায় শিশুটির বাবাকে মারধর করে রয়েল কেয়ারের কর্মীরা।
প্রাসঙ্গিক: