
দুপুর পর্যন্ত বিদ্যুৎ পাবেন না সুনামগঞ্জের গ্রাহকরা
প্রতিবেদক, ঠাকুরগাঁও
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ৪:৫৬

জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: সময় সংবাদ
নানা সংকটের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর থেকে আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, কিছুটা হলেও রাজনৈতিক কর্মকাণ্ডে ভাটা পড়েছে। আমরা সবাই অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি। রাজনীতি যদি আমরা ধরে রাখতে না পারি, অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে আমাদের পরিণতি খারাপ হবে। রাজনৈতিক যেকোনো কর্মসূচিতে আমাকে ডাকবেন, আমি চলে আসব।
আসাদুল হাবিব দুলু বলেন, নানা সংকটের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। সরকারকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। কখনো তেল, কখনো সার, আবার কখনো গার্মেন্টস খাতকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এগুলো সবই উসকানি, এগুলো কোনো সমস্যা নয়। আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
সামনে স্থানীয় সরকার নির্বাচন ১০ ডিসেম্বরের আগে তফসিল ঘোষনা হতে পারে। সে কারনে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানান মন্ত্রী।
তিনি জানান, সামনে স্থানীয় সরকার নির্বাচন। আগামী ১০ ডিসেম্বরের আগে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এ কারণে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
এ সময় ঠাকুরগাঁও-১ আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, ২ আসনের এমপি আব্দুস ছালাম ও ৩ আসনের এমপি জাহিদুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।