
মাদক-জুয়া-যৌতুক সমাজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে: ত্রাণমন্ত্রী
প্রতিবেদক, কিশোরগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ৩:৪৪

বাজিতপুর বাজার এলাকায় ৫ ঘণ্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের বাজিতপুরে পূর্ব বিরোধের জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বাজিতপুর বাজার এলাকায় কৈলাগ ইউনিয়ন ও পৌর এলাকার দড়ি ঘাগটিয়া এলাকার লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। ৫ ঘণ্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
আহতদের বাজিতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে বাজিতপুর বাজারের সিনেমা হল এলাকায় একটি মোবাইল ফোনের দোকানে পৌর এলাকার আবুল কালাম ও কৈলাগ গ্রামের জিদানের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার খবর পেয়ে কৈলাগ এলাকার একদল লোক ওই মোবাইল দোকানে কালামকে খুঁজতে আসে। তাকে না পেয়ে দোকানে হামলা করলে মোবাইল দোকানদার আহত হন। এ ঘটনার জের ধরে কৈলাগ ও দরিঘাগটিয়া এলাকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে পুরো বাজারে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রাত ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হন উভয় পক্ষের অন্তত ৭০ জন। এ সময় বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে বাজিতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
বাজিতপুর থানার ওসি এস এম শহিদুল্লাহ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।