
ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ৪:৪১

পরবর্তী কর্মসূচি ঘোষণা করে রাতের মতো বিক্ষোভ শেষ করেন শিক্ষার্থীরা। ছবি: সময় সংবাদ
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনভর অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ রাখার পর রাতে সড়কে অবস্থান নেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিক হলের দুই শিক্ষার্থীর আসন বাতিল ও জরিমানার ঘটনাকে কেন্দ্র করে এ আন্দোলন শুরু হয়।
তাদের দাবি, নির্ধারিত সময়ের পর অডিটোরিয়ামে অনুষ্ঠান চলায় দুই শিক্ষার্থীর আসন বাতিল করা হয়। পরে আসন ফিরিয়ে দেয়ার শর্তে এক রাতের বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা চাওয়া হয়। এ নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করছেন তারা।
এদিন সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ১১টার দিকে কার্যালয় থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এ সময় পুলিশের লাঠিচার্জে দুই ছাত্রী আহত হয়েছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
এ ঘটনায় শতাধিক ছাত্রী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে রাত আড়াইটা পর্যন্ত বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টা থেকে আবার আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন তারা।