
তেল-সার-গার্মেন্টসকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে: ত্রাণমন্ত্রী
প্রতিবেদক, সুনামগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ৫:১৭

সুনামগঞ্জে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সংগৃহীত ছবি
জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের কারণে ৬ ঘণ্টা সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন প্রায় ৩৫ হাজার গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সুনামগঞ্জ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি), সুনামগঞ্জের রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য ৩৩ কেভি বাস শাটডাউন রাখা হবে। এর ফলে পিডিবির ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ থাকায় সংশ্লিষ্ট সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও সার্বিক সহযোগিতার জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।