
পঞ্চগড়ে শিলাবৃষ্টিতে ৮৫ হেক্টর জমির আমন ধানের ক্ষতি, দিশেহারা কৃষকরা
বাংলাদেশ
প্রতিবেদক, সাতক্ষীরা
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৩:২৬

ওসি রফিকুল ইসলাম
সাতক্ষীরায় ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বরগুনার তালতলী থানার বরখাস্ত হওয়া ওসি রফিকুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।
রায় শুনানিকালে আসামি স্বামী রফিকুল ইসলাম ও বাদী স্ত্রী তানিয়া আফরিন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম ঝিনাইদহ জেলা সদরের হরিধানী প্রতাপপুর গ্রামের আফছার আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২২ মার্চ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের ঠিকাদার আব্দুল মজিদের মেয়ে তানিয়া আফরিনের সাথে তৎকালীন কালিগঞ্জ থানার উপপরিদর্শক ও ঝিনাইদহ জেলা সদরের হরিধানী প্রতাপনগর গ্রামের আফছার আলীর ছেলে ও রফিকুল ইসলামের তিন লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের আগে শ্বশুর বাড়ি থেকে ১৩ লাখ ও বিয়ের পর আরও পাঁচ লাখ টাকা যৌতুক নেন রফিকুল ইসলাম। পরবর্তীতে পদোন্নতি পেয়ে রফিকুল ইসলাম ২০২০ সালে বরগুনা জেলার তালতলী থানার তদন্ত ওসি হিসেবে যোগদান করেন। তখন তাদের বাসা ছিল ঢাকার উত্তরায়। ২০২০ সালের ১০ ডিসেম্বর ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী তানিয়া আফনিরকে উত্তরার বাসা থেকে নির্যাতন করে বাপের বাড়িতে পাঠিয়ে দেন রফিকুল ও তার পরিবারের সদস্যরা। ওই বছরের ২৫ ডিসেম্বর পূর্ব নারায়নপুর গ্রামের শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে নীচতলায় ডেকে নিয়ে মারধর করে চলে যান রফিকুল। জখম অবস্থায় তানিয়াকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তানিয়া আফরিন বাদী হয়ে ২০২১ সালের ১০ জানুয়ারি সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
মামলায় স্বামী রফিকুল ইসলাম, শাশুড়ি রাহেলা খাতুন, দেবর সাইফুল ও সাইফুলের স্ত্রী নাহারকে আসামি করা হয়। বিচারক এমজি আযম শুধুমাত্র রফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। ২০২২ সালের ৩ এপ্রিল রফিকুল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা না’মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘ এক মাস ১৮ দিন পর রফিকুল জামিনে মুক্তি পেলেও তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। একপর্যায়ে মামলাটির বিচার শুরু হয়।
মামলার নথি ও তিনজন সাক্ষীর জেরা ও জবানবন্দি পর্যালোচনা শেষে আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক মো. জাকারিয়া হোসেন তাকে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত ২০০৩ এর ১১ খ ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ড ও গ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. আলমগীর আশরাফ ও জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. জহুরুল হক।
প্রাসঙ্গিক: