
বেপরোয়া মোটরসাইকেলে নিয়ন্ত্রণহীন ৩ তরুণ, বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কায় সবাই নিহত
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৯:৩০

পঞ্চগড়ে শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়া ধান। ছবি: সময় সংবাদ
পঞ্চগড়ে আকস্মিক শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার ৮৫ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধায় পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আব্দুল মতিন ক্ষতির বিষয়টি সময় সংবাদকে জানান।
এর আগে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর দুই দফায় শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়।
জানা গেছে, বুধবার সন্ধ্যার পর হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের শিলাবৃষ্টিতে পঞ্চগড় সদর, বোদা, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকার আমন ধানের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। কোথাও শিলার আঘাতে ধানের শীষ ঝরে পড়েছে, কোথাও নুয়ে পড়েছে পাকা ধানগাছ। আবার বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কেটে রাখা ধান।
সরেজমিনে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর দৌলতপুর এলাকায় গেলে কৃষকরা জানান, সারা বছরের খাদ্যের জোগান ও সংসারের খরচ মেটানোর আশায় তারা আমন ধান আবাদ করেছিলেন। ধান কাটার ঠিক আগমুহূর্তে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ায় তাদের সেই আশা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। এতে আর্থিক লোকসানের আশঙ্কাও করছেন তারা।
আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের লোকসান কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতার প্রত্যাশা করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আব্দুল মতিন সময় সংবাদকে জানান, শিলাবৃষ্টিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫০ হেক্টর, পঞ্চগড় সদরে ৫ হেক্টর, আটোয়ারীতে ২০ হেক্টর এবং বোদা উপজেলায় ১০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো বলেন, শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলের তথ্য মাঠপর্যায় থেকে সংগ্রহ করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পঞ্চগড়ে ১ লাখ ৪৫ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ধান কাটা বাদে মাঠে থাকা ৭১ হাজার ২৭৫ হেক্টর জমির মধ্যে শিলাবৃষ্টিতে ৮৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাসঙ্গিক: