
পঞ্চগড়ে শিলাবৃষ্টিতে ৮৫ হেক্টর জমির আমন ধানের ক্ষতি, দিশেহারা কৃষকরা
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৯:৩৭

নিহত তিন যুবক মো. শামিম, মো. আব্দুল করিম ও মো. শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন তরুণ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কাঞ্চনপুর-চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. শাহাদাত হোসেন (১৯), হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার মো. কামালের ছেলে মো. আব্দুল করিম (১৭) এবং পূর্ব চরভাটা ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে মো. শামিম (২২)।
স্থানীয়রা জানান, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম তার দুই বন্ধুসহ মোটরসাইকেলে কাঞ্চন বাজার থেকে লক্ষ্মীপুরের আলেকজান্ডারের দিকে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খেলে তিন আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুই তরুণকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে আহত অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তারা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এর মধ্যে দুজন সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যায়।’
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
প্রাসঙ্গিক: