
রাজন বেঁচে আছেন
প্রবাস
ওমর ফারুক খোন্দকার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৯:১১

আবদুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত
মালদ্বীপে কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহ আল মামুন (৩৯) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। জীবিকার সন্ধানে মাত্র আড়াই মাস আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন তিনি।
মৃত মামুন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মোকছেদর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে হাইকমিশন। একই সঙ্গে জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন পাওয়ার পর দ্রুত মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নিহতের প্রতিবেশী মালদ্বীপ প্রবাসী নজরুল ইসলাম মামুন জানান, আবদুল্লাহ আল মামুন মালদ্বীপের ধীগুরা আইল্যান্ডের একটি রেস্টুরেন্টে কিচেন হেলপার হিসেবে কাজ করতেন। বুধবার প্রতিদিনের মতো কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন তিনি। বিকেলে হঠাৎ করে কাজের মধ্যে মাথা ঘুরে লুটিয়ে পড়েন। এ সময় সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।
নজরুল ইসলাম আরও জানান, মামুনের মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ হাইকমিশনে আবেদন করেছে পরিবার। একইসাথে পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে পাঠানোর পাশাপাশি সরকারি আর্থিক সহায়তাও যেন দ্রুত পাওয়া যায়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
বর্তমানে আবদুল্লাহ আল মামুনের মরদেহ দেশটির স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রাসঙ্গিক: