
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেডিভ ইমনের ২ দিনের রিমান্ড
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৮:৫৮

চালকের গ্রেফতার ও স্পিডব্রেকার নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি: সংগৃহীত
স্কুল থেকে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আরিফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আরিফুল। পথে একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে প্রায় ৫০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই ব্যবসায়ী। আহত মেয়ে সুপ্তিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে গোলচত্বরটি বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে ঢেকে থাকায় বিপরীত দিক থেকে আসা গাড়ি দেখতে না পাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
ঘটনার পর বাসের ঘাতক চালকের গ্রেফতার ও স্পিডব্রেকার নির্মাণের দাবিতে পাঁচ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে প্রশাসনের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রাসঙ্গিক: