
খুলনায় প্রতিবাদ মিছিলে এনসিপি নেতাকর্মীদের মারামারি
বাংলাদেশ
মহানগর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৯:৪৪

দুদক মহাপরিচালক হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। সংগৃহীত ছবি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক হয়েছেন মোরশেদ আলম। এ ছাড়া, বিভিন্ন দফতরে কর্মরত সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।
নিজস্ব জনবল হিসেবে মোরশেদ আলম সপ্তম কর্মকর্তা, যিনি মহাপরিচালক হয়েছেন।
এদিকে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন: পরিচালক হিসেবে চলতি দায়িত্বে থাকা কর্মকর্তা এ এস এম সাজ্জাদ হোসেন ও মো. মাসুদুর রহমান। এ ছাড়া উপপরিচালক সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, হাফিজুল ইসলাম, মো. নাজম্যুচ্ছায়াদাত এবং উপপরিচালক মো. ফয়সালকে পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়েছে।
প্রাসঙ্গিক: