
পুকুরে মিললো সাবেক ইউপি সদস্যের মরদেহ
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৮:৪৮

শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুতে সময় সংবাদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ছবি: ভিডিও থেকে নেয়া
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলেও আপিল করতে পারবেন না, তা আবুল কালাম আজাদের মামলাতেই পরিষ্কার হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুতে বুধবার (১১ নভেম্বর) বিকেলে সময় সংবাদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই তাকে দেশে ফিরতে হবে। তবে দেশে ফিরেও যে শেখ হাসিনা আপিল করতে পারবেন না, এটি আবুল কালাম আজাদের মামলাতেই পরিষ্কার হয়েছে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরানো আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ওপর নির্ভর করে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ব্যাখ্যা দেয়া হয়েছে। চিফ প্রসিকিউটরও সব পরিষ্কার করেছেন। এখানে কোনো ধুম্রজাল কিংবা অপব্যাখ্যা দাঁড় করানোর সুযোগ নেই।’
সম্প্রতি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করা হয়েছে।
গত ৯ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে শেখ হাসিনার পক্ষে ওই আবেদন করা হয়। এরপর থেকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।
প্রাসঙ্গিক: