
পুকুরে মিললো সাবেক ইউপি সদস্যের মরদেহ
বাংলাদেশ
প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৫

মৌলভীবাজারের রাজনগরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পিন্টু কর নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা তিনি আত্মহত্যা করেছেন।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার কদমহাটা ভূমি অফিসের সামনের গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পিন্টু কর কদমহাটা এলাকার হাসানপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সুখেন্দু কর। পেশায় তিনি একজন ভ্যানচালক।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মো. এনামূল জানান, সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, ঋণের টাকার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারেন। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিবাহিত পিন্টু কর এক সন্তানের জনক।
প্রাসঙ্গিক: