
প্রধানমন্ত্রীর সফরে মেগা প্রকল্প নিয়ে স্বপ্ন বুনছেন দক্ষিণাঞ্চলবাসী
প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ২০:৪৭

উদ্ধার হওয়া শিশু শাফায়াত হোসেনকে তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। ছবি: সংগৃহীত
মোবাইল কিনে না দেয়ায় পরিবারের ওপর অভিমান করে বাড়ি ছেড়েছিল ১০ বছর বয়সি শাফায়াত হোসেন। ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ ঘুরে নিখোঁজের ১৪ দিন পর অবশেষে পুলিশের সহায়তায় তাকে ফিরে পেয়েছেন তার বাবা-মা।
বুধবার (২১ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। শাফায়াত মতলব দক্ষিণ উপজেলার ধনারপাড় এলাকার সাবের হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মোবাইল কিনে না দেয়ায় গেল ৮ অক্টোবর রাগ করে বাড়ি থেকে চলে যায় শিশু শাফায়াত। এরপর অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে বাবা সাবের হোসেন থানায় নিখোঁজ ডায়েরি করেন।
উদ্ধারের পর শিশু শাফায়াত জানায়, রাগ করে বাড়ি থেকে চলে যাওয়ার পর ঢাকায় এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। ওই লোক তাকে চট্টগ্রামে নিয়ে যায়। পরে সেখান থেকে পালিয়ে আবার ঢাকায় আসে সে। এসময় আরেক ব্যক্তি তাকে লঞ্চে চাকরি দেয়। কিছুদিন পর সেই চাকরি ছেড়ে নারায়ণগঞ্জে চলে যায় শাফায়াত। সবশেষ নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের লঞ্চে ওঠে সে।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, পুলিশ শিশুটির আত্মীয়স্বজনের সহযোগিতা নিয়ে মতলব উত্তরের ষাটনল লঞ্চঘাটে অপেক্ষা করতে থাকে। বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে একটি লঞ্চ সেই ঘাটে পৌঁছালে পুলিশ ওই লঞ্চ থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে থানায় নিয়ে তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়।
দীর্ঘ ১৪ দিন পর আদরের সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন শাফায়াতের বাবা-মা। সন্তানকে উদ্ধার করে দেয়ায় পুলিশকে ধন্যবাদ জানান তারা।