
নরসিংদীতে কারখানায় আগুন, দগ্ধ ৫ জন বার্ন ইউনিটে
প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ২০:৫৭

কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ছবি: সময় সংবাদ
কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ের ফেনীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী গোলাম সরোয়ারকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এতে দুর্ঘটনার কারণ ও জড়িত অন্যদের বিষয়েও বিস্তারিত উঠে আসবে।’
এর আগে ট্রেনটির লোকোমাস্টার মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, রেললাইনে মেরামতের কাজ চললেও তাকে এ বিষয়ে জানানো হয়নি।
এদিকে, কর্ণফুলী কমিউটার ট্রেনটিকে লাইন ক্লিয়ারেন্স পেপার দেয়া নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল হোসেনও রেললাইনে মেরামতকাজের বিষয়ে কোনো তথ্য না পাওয়ার দাবি করেছেন।
এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে লাকসামের নাওটি স্টেশনের আউটারে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু হয়।